
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে টানা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে প্রথম দুই দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশ ভারতের উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল অতিক্রম করে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর):
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর):
রংপুর ও ময়মনসিংহে অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। দেশের কিছু অঞ্চলে ভারি বর্ষণের আশঙ্কা আছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শনিবার (২০ সেপ্টেম্বর):
রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেটে অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন সারাদেশে তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
রবিবার (২১ সেপ্টেম্বর):
ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে অনেক জায়গায় এবং দেশের অন্যান্য অঞ্চলে কিছু এলাকায় বৃষ্টি অব্যাহত থাকবে। কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। তবে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
সোমবার (২২ সেপ্টেম্বর):
এই দিন থেকে ধীরে ধীরে দেশের বৃষ্টিপাতের প্রবণতা কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সিরাজগঞ্জের তাড়াশে—৫৩ মিলিমিটার।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে...
জুলাই গণঅভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষায় অধ্যাদেশ...
জুলাই গণঅভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি...
‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচারে আইনগত বাধা নেই...
‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচারে আইনগত...
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিলো...
৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন উপদেষ্টা
৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন...