
শাহীন আলম জয়: ‘চাকরি খোঁজা নয়, ক্যারিয়ার গড়ার স্বপ্ন’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে অনুষ্ঠিত হলো জব ফেয়ার।
২৮শে জানুয়ারি (বুধবার) সকাল দশটায় মিরপুরে মটস ইনস্টিটিউট অব টেকনোলজি উদ্যোগে আয়োজিত হওয়ায় জব ফেয়ার-২০২৬ অনুষ্ঠানটি। চাকুরী প্রার্থী তরুণদের কর্মসংস্থানের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মটস প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো জব ফেয়ার (চাকরির মেলা)। কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়ন্ত্রণাধীন এএসএসইটি প্রকল্পের আওতায় মটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বাংলাদেশ কর্তৃক আয়োজিত এ জব ফেয়ারের মাধ্যমে চাকুরীর দক্ষতা ও শিল্প খাতের মিলনমেলায় পরিণত হয়েছে।
জব ফেয়ারে অংশগ্রহণ করেছে দেশে শীর্ষ স্থানীয় ৫০ টি উৎপাদন শিল্প ও সেবা খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ গ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সরাসরি চাকুরী সুযোগ ইন্টার্নশিপ ও অ্যাপ্রেন্টিসশিপের পাশাপাশি ক্যারিয়ার বিষয়ক দিকনির্দেশনা প্রদান করে। ফলে চাকুরী প্রার্থীরা একই ছাদের নিচে একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ পেয়েছে।
জব ফেয়ারে মটস ইনস্টিটিউট অফ টেকনোলজির ডিপ্লোমা গ্রাজুয়েটরা এবং এলপিএমসি গ্র্যাজুয়েট সহ সকল অভিজ্ঞ নতুন আগ্রহী চাকুরী প্রার্থী ও সংশ্লিষ্ট অংশীজনেরা অংশগ্রহণ করেন।
মটস কর্তৃক আয়োজিত এই জব ফেয়ার শুধুমাত্র নিয়োগ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প খাতের মধ্যে কার্যকর সংযোগ তৈরীর একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। এতে করে তরুণরা বাস্তব কর্মক্ষেত্রের চাহিদা দক্ষতা ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেছে। জব প্লেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনজুরুল ইসলাম তিনি বলেন দক্ষ মানবসম্পদ গঠনে শিক্ষা ও শিল্পকেন্দ্রের কার্যকর সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ জব পেয়ার তরুণদের কর্মজীবনে এগিয়ে যেতে বাস্তবিকভাবে সহায়তা করবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম, মোহাম্মদ জাহিদুল ইসলাম । বিশেষ অতিথি বৃন্দের সকলেই একমত যে এই ধরনের জব পেয়ার তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ ও পরিচালক জেমস গোমেজ (মটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বাংলাদেশ)। তিনি বলেন, জব ফেয়ারের মাধ্যমে শুধুমাত্র আমাদের প্রতিষ্ঠানের নয় বরং দেশের তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন উন্মোচন হবে এবং দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজনের অংশ হিসেবে ছিল সেমিনার ও আলোচনা অনুষ্ঠান। এতে টিভিইটি গ্রাজুয়েটদের জন্য ক্যারিয়ারের সুযোগ বিষয়ক আলোচনা, ইন্ডাস্ট্রি ইনসাইট সেশন এবং সরাসরি নেটওয়ার্কিংয়ের সুযোগ ছিল চাকরিপ্রার্থীদের জন্য।


মন্তব্য লিখুন
আরও খবর
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের চাপায় ৫...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের...
অনেকে ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছেন...
অনেকে ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির...
সিলেটে বিএনপির নির্বাচনী জনসভা শুরু, নেতা-কর্মীদের ঢল
সিলেটে বিএনপির নির্বাচনী জনসভা শুরু, নেতা-কর্মীদের...
আমার হাঁস যেন চুরি না হয়’ ভোটের নিরাপত্তায়...
আমার হাঁস যেন চুরি না হয়’...
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ৪০০ ঘর পুড়ে...
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ৪০০...
খালেদা জিয়ার রাজনৈতিক সাহসী ভূমিকা দেশের নেতাকর্মীর জন্য...
খালেদা জিয়ার রাজনৈতিক সাহসী ভূমিকা দেশের...