
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: রাজধানীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে সায়েন্সল্যাব মোড় ও তেজগাঁও এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বাবা-মেয়ে এবং একটি সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী রয়েছেন।
পুলিশ জানায়, ঈদের কেনাকাটা করতে একমাত্র মেয়ে ২৩ বছর বয়সী সিথিকে নিয়ে বের হয়েছিলেন গণপূর্ত অধিদপ্তরের অফিস সহকারী সাজু আহমেদ সুমন। কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে তারা বাসায় ফিরছিলেন। রাত প্রায় ৯টার দিকে সায়েন্সল্যাব মোড়ে পৌঁছালে একটি বালুবাহী ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সুমন। গুরুতর আহত অবস্থায় সিথিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, হারুনুর রশিদ সানি ঈদের কেনাকাটা শেষে পরিবারের সদস্যদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। তেজগাঁওয়ের সাত রাস্তার মোড়ে ইউটার্ন নেওয়ার সময় অটোরিকশাটি আইল্যান্ডে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক সানি ও অটোরিকশাচালক আলিমকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সূত্র জানায়, এ দুর্ঘটনায় সানির স্ত্রী ও তার বোন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


মন্তব্য লিখুন
আরও খবর
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস, নিহত ৩,...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস,...
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন ও বহিষ্কার...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক...