• জাতীয়
  • খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

৬:০৫ পূর্বাহ্ণ , ১৬ মার্চ ২০২৬

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে তিনি বিমানযোগে সৈয়দপুরে অবতরণ করেন।

বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। পরে বিশেষ বুলেটপ্রুফ বাসে করে সৈয়দপুর শহর অতিক্রম করে দিনাজপুরের উদ্দেশে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে ‘খাল খনন কর্মসূচি-২০২৬’ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এর আগে সকাল সাড়ে ৯টায় ঢাকার বিমানবন্দর থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। সৈয়দপুরে পৌঁছে সড়কপথে কর্মসূচিস্থলে যাওয়ার কথা রয়েছে তার।

মন্তব্য লিখুন

আরও খবর