
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: মালয়েশিয়া থেকে আনা ২৬ হাজার টন অকটেন বহনকারী হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কুইচি’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জাহাজটি সেখানে ভিড়ে।
জানা গেছে, আজ দুপুর থেকেই জাহাজটি থেকে অকটেন খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনের তথ্য অনুযায়ী, চলতি এপ্রিল মাসে এটি অকটেনের তৃতীয় চালান।
এর আগে ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ দেশে আসে। প্রতিদিন গড়ে ১২০০ টন চাহিদা বিবেচনায়, এ মাসে আসা মোট ৭৯ হাজার টন অকটেন দিয়ে দুই মাসেরও বেশি সময় দেশের চাহিদা পূরণ সম্ভব হবে।
প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে আরও পাঁচটি জাহাজ অপেক্ষমাণ রয়েছে। এছাড়া বুধবার তিনটি জাহাজ বার্থিং সম্পন্ন করে তেল খালাস শুরু করেছে।
তিনি আরও বলেন, বন্দরে ডলফিন জেটি মাত্র তিনটি থাকায় একসঙ্গে সব জাহাজকে বার্থিং দেওয়া সম্ভব হচ্ছে না। এর পাশাপাশি বিরূপ আবহাওয়ার কারণে কার্গো খালাস কার্যক্রমেও কিছুটা ধীরগতি দেখা যাচ্ছে।


মন্তব্য লিখুন
আরও খবর
করদাতাদের ওপর চাপ না বাড়ানোর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
করদাতাদের ওপর চাপ না বাড়ানোর আশ্বাস...
ফিউচার শাইন বিউটি একাডেমির মেকআপ ক্লাস সম্পূর্ণ
ফিউচার শাইন বিউটি একাডেমির মেকআপ ক্লাস...
এলহাম ট্রাভেল কর্পোরেশনের স্বত্বাধিকারী জুম্মন চৌধুরীর পিতার ই’ন্তেকাল,...
এলহাম ট্রাভেল কর্পোরেশনের স্বত্বাধিকারী জুম্মন চৌধুরীর...
পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা, লেখক ও ব্যাংকার রিফাত শাকিব
পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা, লেখক ও ব্যাংকার...
অন্তর্বর্তীকালীন সরকারের বাজেটে কমছে ইন্টারনেট ও মোবাইল সেবার...
অন্তর্বর্তীকালীন সরকারের বাজেটে কমছে ইন্টারনেট ও...
ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম কমলো
ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম কমলো