
সীমান্ত টিভি বিনোদন ডেস্ক: জনপ্রিয় তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শাহবাজ সানীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টে অপূর্ব বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে অপূর্ব লেখেন, ‘অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।
নির্মাতা ইমরাউল রাফাত ফেসবুকে অন্য একটি পোস্টে লিখেছেন, আমার ভাই শাহবাজ সানী আর আমাদের মাঝে নাই। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা স্পেশালিস্ট হাসপাতালে রাত ৩:৩০ মিনিটে ইন্তেকাল করেছে।
নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আশার পর’ নাটক দিয়ে শোবিজে যাত্রা শুরু করেছিলেন শাহবাজ সানী। অল্প সময়েই অভিনয় গুণে দর্শকের প্রিয় হয়ে উঠেছেন এবং সেইসাথে অর্জন করেছেন নির্মাতাদের আস্থাও। চরিত্রাভিনেতা হিসেবে কাজ করলেও এরই মধ্যে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন।


মন্তব্য লিখুন
আরও খবর
মিজাফ সম্মাননা পেলেন হেদায়েত উল্লাহ তুর্কী
মিজাফ সম্মাননা পেলেন হেদায়েত উল্লাহ তুর্কী
বাইফা ৫ম অ্যাওয়ার্ডের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা, থাকছে ২৯...
বাইফা ৫ম অ্যাওয়ার্ডের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা,...
সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন চলচ্চিত্র অভিনেতা...
সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন...
চঞ্চল চৌধুরীর সঙ্গে ‘শাস্তি’তে পরীমনি
চঞ্চল চৌধুরীর সঙ্গে ‘শাস্তি’তে পরীমনি
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো গ্লোবাল আইকনিক...
গ্লোবাল আইকনিক অ্যাওয়ার্ড পেলেন সিনিয়র রিপোর্টার জয় শাহীন
গ্লোবাল আইকনিক অ্যাওয়ার্ড পেলেন সিনিয়র রিপোর্টার...