
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা–কর্মীরা। আজ মঙ্গলবার সকাল আটটায় জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা। রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে তাঁরা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন।
আজ সকালের দিকে দুটি ডাবল ডেকার বাসে করে স্মৃতিসৌধে আসেন দলের নেতা-কর্মীরা। এরপর স্লোগান দিতে দিতে তাঁরা স্মৃতিসৌধের বেদিতে যান এবং পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় বক্তব্য দেন দলেন সদস্যসচিব আখতার হোসেন, আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
দলীয় সূত্র জানিয়েছে, রায়েরবাজার বধ্যভূমিতে ২০২৪-এর অভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া মোনাজাত করবেন তারা। এই কর্মসূচির মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি তাদের রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত ২৮ ফেব্রুয়ারি বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্যদিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি।


মন্তব্য লিখুন
আরও খবর
আখাউড়ায় জমি বিক্রি করে বিপাকে ভাতিজা, চাচার বিরুদ্ধে...
আখাউড়ায় জমি বিক্রি করে বিপাকে ভাতিজা,...
কুরআনের হাফেজ মাহাদীর জীবন থমকে গেছে, বাঁচতে প্রয়োজন...
কুরআনের হাফেজ মাহাদীর জীবন থমকে গেছে,...
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন রুমিন...
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ...
সরকারের ভালো কাজে পাশে থাকব, অন্যায় হলে রুখে...
সরকারের ভালো কাজে পাশে থাকব, অন্যায়...
জামায়াত আমিরের বাসভবনে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
জামায়াত আমিরের বাসভবনে তারেক রহমানের সৌজন্য...
জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান
জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং: তারেক...