• জাতীয়
  • অব্যাহত সড়ক ও নৌ-দুর্ঘটনায় ‘কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড’-এর গভীর উদ্বেগ

অব্যাহত সড়ক ও নৌ-দুর্ঘটনায় ‘কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড’-এর গভীর উদ্বেগ

১২:০৮ অপরাহ্ণ , ২৯ মার্চ ২০২৬
অব্যাহত সড়ক ও নৌ-দুর্ঘটনায় ‘কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড’-এর গভীর উদ্বেগ

শাহীন আলম জয়: সারা দেশে সড়ক ও নৌপথে আশঙ্কাজনক হারে দুর্ঘটনা বৃদ্ধি ও সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম এ সোহেল আহমেদ মৃধা।

​ ২৯ মার্চ (রবিবার) এক বিবৃতিতে তিনি বলেন, “প্রতিদিন সড়কে ও নৌপথে যে মৃত্যুর মিছিল আমরা দেখছি, তা অত্যন্ত বেদনাদায়ক এবং অগ্রহণযোগ্য। ফিটনেসবিহীন যানবাহন চলাচল, অদক্ষ চালক এবং প্রশাসনের তদারকির অভাবে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। নিরাপদ চলাচলের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব।”
​বিবৃতিতে তিনি অবিলম্বে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান:

​ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ: ত্রুটিপূর্ণ বাস, ট্রাক ও লঞ্চ চলাচল স্থায়ীভাবে বন্ধ করা।
​লাইসেন্স যাচাই: অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
​তদারকি বৃদ্ধি: মহাসড়ক ও নৌপথে প্রশাসনের নিয়মিত নজরদারি ও মোবাইল কোর্ট পরিচালনা।
​ক্ষতিপূরণ নিশ্চিত: দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত আর্থিক সহায়তা ও সুচিকিৎসা প্রদান।

​লায়ন এম এ সোহেল আহমেদ মৃধা আরও বলেন,“জনসাধারণের জীবন নিয়ে আর কোনো অবহেলা সহ্য করা হবে না। আমরা চাই প্রতিটি যাত্রা হোক নিরাপদ এবং প্রতিটি প্রাণ থাকুক সুরক্ষিত।”

মন্তব্য লিখুন

আরও খবর