
শাহাব উদ্দিন আহমেদ, উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের কয়েকঘন্টার অভিযানে মোট ১৪ জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক কারবারি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী, অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারী-পুরুষ রয়েছে।
এছাড়া ডেভিল হান্টের অভিযানে একজন ও সাবেক আইনমন্ত্রীর মুক্তি দাবি করে পোস্টার লাগানোর অভিযোগে আরো একজনকে গ্রেপ্তার করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দীন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদেরকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত নয়টার দিকে উপজেলার আমোদাবাদ থেকে দুই কেজি গাঁজাসহ আবুল কামেষ ও শামাল মিয়া নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়। রাত ১১টার দিকে পৌর এলাকার মসজিদ পাড়ায় পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. রাজন মিয়া গ্রেপ্তার হয়। পৃথক আরেক অভিযানে রাত সাড়ে ১২টার দিকে সড়ক বাজারের ভূইয়া রেস্ট হাউজ থেকে সাব্বির, রাফি, পলাশ ও জেসমিন নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে গ্রেপ্তারকৃতরা হলো, জামাল হোসেন, আখি, রাজু রহমান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ডালিম ও বাবুল মিয়া। অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ কামালকে। এছাড়া সাবেক আইনমন্ত্রীর মুক্তি দাবি করে পোস্টার লাগানো রাজীব নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


মন্তব্য লিখুন
আরও খবর
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের চাপায় ৫...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের...
মটস ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে পালিত হলো জব...
মটস ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে পালিত...
অনেকে ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছেন...
অনেকে ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির...
সিলেটে বিএনপির নির্বাচনী জনসভা শুরু, নেতা-কর্মীদের ঢল
সিলেটে বিএনপির নির্বাচনী জনসভা শুরু, নেতা-কর্মীদের...
আমার হাঁস যেন চুরি না হয়’ ভোটের নিরাপত্তায়...
আমার হাঁস যেন চুরি না হয়’...