
শাহাব উদ্দিন আহমেদ আখাউড়া প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের মাদকবিরোধী সাড়াশি অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আইনুল হক (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ জুন ২০২৫) রাত ১০টা ৩০ মিনিটে আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউনিয়নের পাথারিয়াটেক এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মমিন হোসেন ও সঙ্গীয় ফোর্স মাদকদ্রব্য উদ্ধার এবং পরোয়ানা তামিল সংক্রান্ত ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করেন।
আটক আইনুল হক নোয়ামুড়া এলাকার গোলাম রব্বানীর ছেলে। বর্তমানে সে পাথারিয়াটেক এলাকায় বসবাস করছে। অভিযানকালে আবুল ফয়েজের বসতবাড়ির পশ্চিম পাশের পাকা রাস্তার ওপর থেকে তার দেহ তল্লাশি করে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকার মাধ্যমে আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে। আখাউড়া থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।


মন্তব্য লিখুন
আরও খবর
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস, নিহত ৩,...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস,...
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির...
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন ও বহিষ্কার...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের চাপায় ৫...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের...