
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আজ বুধবার নির্বাচন কমিশনে (ইসি) সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত দাবি-আপত্তির শুনানি চলছে। সকাল ১০টায় আগারগাঁওয়ে ইসির অডিটোরিয়ামে এ শুনানি শুরু হয়।
ইসি সূত্র জানায়, সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পঞ্চগড়-১ ও ২, রংপুর-১, কুড়িগ্রাম-৪, সিরাজগঞ্জ-২, ৫ ও ৬, এবং পাবনা-১ আসনের শুনানি হয়। দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত টাঙ্গাইল-৬, জামালপুর-২, কিশোরগঞ্জ-১, সিলেট-১, ফরিদপুর-১ ও ৪, মাদারীপুর-২ ও ৩ এবং শরীয়তপুর-২ ও ৩ আসনের শুনানি হবে।
শুনানি শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।
ইসির তথ্য অনুযায়ী, ১০ আগস্ট পর্যন্ত মোট ৮৩টি আসনের জন্য এক হাজার ৭৬০টি দাবি ও আপত্তি জমা পড়ে। এসব নিষ্পত্তির অংশ হিসেবে গত রবিবার থেকে শুরু হওয়া শুনানি আজ শেষ হচ্ছে।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান...