ইংরেজি নিউ ইয়ার

১:৫৮ অপরাহ্ণ , ২৭ ডিসেম্বর ২০২৫

মোহাম্মদ মহিবুর রহমান

বছর শেষে বাবরার ফিরে আসে নতুন বছর
কারো সুখের উল্লাস, কারো শোকের করুণ সুর।
এভাবেই আসে-যায় জীবনের প্রতিটি ক্ষণ
প্রতিটি জীবন গড়া ভালো-মন্দের মিশ্রণ।

সকলের প্রত্যাশা সামনে সোনালি দিন
দুঃখ-কষ্ট ভুলে বাজুক আনন্দের বীণ।
ভুলতে চাইলেও দুঃখ জাগে মনের কোণে
না-চাওয়া অনেক কিছুই আসে সবার মনে।

ইংরেজি নিউ ইয়ার-শুভেচ্ছা অবিরাম
পুরনো গ্লানি মুছে আসুক নতুন সুনাম।
মানবিকতা ও সত্যের হোক চির জয়
প্রতিটি নতুন বছর হোক শান্ত ও নির্ভয়।

মন্তব্য লিখুন

আরও খবর