
সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: ইরানে যুদ্ধ শুরুর পর থেকে একদিনে সর্বোচ্চ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত তারা ইরানজুড়ে অন্তত ৭০১টি হামলার ঘটনা রেকর্ড করেছে। দ্য হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির (এইচআরএএনএ) বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির মতে, এক মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক দিনে এত বেশি হামলার ঘটনা খুব কমই দেখা গেছে। এই হামলাগুলোর মধ্যে প্রায় ৭৪ শতাংশই হয়েছে দেশটির রাজধানী তেহরানে।
তাদের হিসেবে, এখন পর্যন্ত এই সংঘাতে ১ হাজার ৫৫১ জন ইরানি বেসামরিক মানুষ নিহত হয়েছে, যার মধ্যে অন্তত ২৩৬টি শিশু রয়েছে।
এদিকে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইসরায়েলে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিত সরকার এর নিন্দা জানিয়ে বলেছে, ইরান দেশটিকে যুদ্ধে জড়াতে চাইছে। যদি হুথিরা লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে থাকা বাব আল-মান্দাব প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালায়, তাহলে তা বৈশ্বিক অর্থনীতির জন্য আরেকটি বড় আঘাত হবে।


মন্তব্য লিখুন
আরও খবর
অব্যাহত সড়ক ও নৌ-দুর্ঘটনায় ‘কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড’-এর...
অব্যাহত সড়ক ও নৌ-দুর্ঘটনায় ‘কম্বাইন্ড হিউম্যান...
সচিবালয়ের বিভিন্ন দপ্তরে প্রধানমন্ত্রীর হঠাৎ পরিদর্শন
সচিবালয়ের বিভিন্ন দপ্তরে প্রধানমন্ত্রীর হঠাৎ পরিদর্শন
নকল প্রতিরোধে শিক্ষকদের হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী
নকল প্রতিরোধে শিক্ষকদের হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী
জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ-ফ্লাইপাস্ট
জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ-ফ্লাইপাস্ট
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে...
স্বাধীনতা ও জাতীয় দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন...
স্বাধীনতা ও জাতীয় দিবসের স্মারক ডাকটিকিট...