
সীমান্ত টিভি ক্রীড়া প্রতিবেদক: উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। হৃদরোগের জটিলতা কাটিয়ে গেলো ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরেন তামিম ইকবাল।
হৃদরোগজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল। দীর্ঘ ১০ দিন বাসায় বিশ্রামের পর উন্নত চিকিৎসার লক্ষ্যে সোমবার (৭ এপ্রিল) সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী সম্প্রতি জানিয়েছেন, তামিমের উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে এবং এজন্যই তাকে সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও তিনি কোন হাসপাতালে ভর্তি হবেন, সেটি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তামিমের ঘনিষ্ঠ একটি সূত্র।
তবে শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো। জাতীয় দলের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ওপেনারের সুস্থতা কামনায় প্রার্থনায় ব্যস্ত দেশের ক্রিকেটপ্রেমীরা।


মন্তব্য লিখুন
আরও খবর
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে...