
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: এলহাম ট্রাভেল কর্পোরেশনের স্বত্বাধিকারী এবং অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) ঢাকা অঞ্চলের সদস্য মোহাম্মদ জুম্মন চৌধুরীর পিতা, বিশিষ্ট সমাজ সেবক নুরুল ইসলাম লুলু চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (১৭ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়ার সেন্ট্রাল ল্যাব হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন তিনি।বুধবার (১৮ জুন) বাদ জোহর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি দেওড়া পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জমি দাতা।
নুরুল ইসলাম লুলু চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।
শোকবার্তায় আটাবের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। একইসঙ্গে মরহুমের জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছে আটাব পরিবার।
এছাড়া, জুম্মন চৌধুরীর বাবার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ফ্লাই এয়ার এর স্বত্বাধিকারী ও সীমান্ত টিভির অনলাইন এডিটর শাহীন আলম জয়। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


মন্তব্য লিখুন
আরও খবর
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে...