
সাগর দেব,কুমিল্লা প্রতিবেদকঃ কুমিল্লায় নতুন বছরকে স্বাগত জানিয়ে বৈশাখী শোভাযাত্রা, মেলা ও সাংস্কৃতিকসহ নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ষবরন।
গতকাল সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার,পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খাঁন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ঠা সদস্য আমিন উর রশিদ ইয়াছিন, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, জামায়াতের সেক্রেটারী মাহবুবুর রহমানসহ অন্যরা। শেষে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পহেলা বৈশাখ ঘিরে কুমিল্লা জেলা প্রশাসন, কুমিল্লা প্রেসক্লাব, সচেতন সাংস্কৃতিক ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুমিল্লা দক্ষিন জেলা ও মহানগর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানান অনুষ্ঠানের আয়োজন করে। এদিকে নববর্ষ উদযাপন উপলক্ষে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে তিনদিন ব্যাপী বৈশাখী মেলা। নগরীর রাজগঞ্জ এলাকায় চলছে দুদিন ব্যাপী মাছের মেলা।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে...
জুলাই গণঅভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষায় অধ্যাদেশ...
জুলাই গণঅভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি...
‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচারে আইনগত বাধা নেই...
‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচারে আইনগত...
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিলো...
৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন উপদেষ্টা
৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন...