
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে তিনি বিমানযোগে সৈয়দপুরে অবতরণ করেন।
বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। পরে বিশেষ বুলেটপ্রুফ বাসে করে সৈয়দপুর শহর অতিক্রম করে দিনাজপুরের উদ্দেশে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে ‘খাল খনন কর্মসূচি-২০২৬’ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এর আগে সকাল সাড়ে ৯টায় ঢাকার বিমানবন্দর থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। সৈয়দপুরে পৌঁছে সড়কপথে কর্মসূচিস্থলে যাওয়ার কথা রয়েছে তার।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান...
কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন...
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা কার্যক্রম উদ্বোধন...
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সম্পন্ন
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার...
আজ শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
আজ শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের...