
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তার জানাজার দিন বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি থাকবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে এবং জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় জানাজাসহ সব শোকানুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালনের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির এক অনন্য ও প্রভাবশালী ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় ব্যবস্থা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বৈরশাসন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার দৃঢ় নেতৃত্ব বহুবার জাতিকে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে অনুপ্রাণিত করেছে।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার আপসহীন ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার নেতৃত্ব, দেশপ্রেম ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এমন একজন দূরদর্শী ও দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
এই শোকের সময়ে জাতির প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রফেসর ইউনূস বলেন, সবাই যেন মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান, যাতে কেউ শোকের পরিবেশকে কাজে লাগিয়ে কোনো ধরনের অস্থিতিশীলতা বা নাশকতার চেষ্টা না করতে পারে।
তিনি বলেন, এই আবেগঘন সময়ে ধৈর্য ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি। জানাজাসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান...