
সীমান্ত টিভি প্রতিবেদক: ঢাকা শহরের ধানমন্ডি ৩২ নম্বরের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কারণে দুজন, এক নারীসহ, মারধরের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।
প্রথমে এক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিলে সেখানে উপস্থিত কয়েকজন তাকে বেধড়ক মারধর করে। আহত ব্যক্তিকে পরে উদ্ধার করে রিকশায় তুলে নেওয়া হয়। কিছুক্ষণ পর একই কারণে এক নারীকে মারধর করা হয়।
প্রথমে, মারধরের শিকার ওই ব্যক্তি কলাবাগানের দিকে পালানোর চেষ্টা করেন, কিন্তু তার পিছু নেয় হামলাকারীরা। পরে রিকশা ঘুরিয়ে ধানমন্ডি ২৭ নম্বরের দিকে রওনা হলে সেখানেও হামলাকারীরা তাদের পিছু নেয়।
এদিকে, সকালে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির ধ্বংস কাজ শুরু হয়। সকাল ৯টা ৫০ মিনিটের পর এক্সকাভেটর দিয়ে ভবনটি ভাঙা শুরু হয়, তবে কিছু সময় পরই কাজ বন্ধ হয়ে যায়। এরপরও মানুষকে হাতুড়ি ও শাবল দিয়ে দেয়াল ভাঙতে দেখা যায়।
ভেতরের একটি ভবন থেকে মানুষকে বই নিয়ে যেতে দেখা যায়। বেশির ভাগ বই হলো বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর বাংলাসহ বিভিন্ন ভাষার অনুবাদ। এ ছাড়া বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে নিয়ে লেখা বিভিন্ন বইও রয়েছে।
উল্লেখ্য, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশকে ‘ফ্যাসিবাদের তীর্থভূমি’ মুক্ত করার ঘোষণা দেওয়ার পর এই বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।


মন্তব্য লিখুন
আরও খবর
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস, নিহত ৩,...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস,...
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির...
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন ও বহিষ্কার...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের চাপায় ৫...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের...