
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: সিলেট সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার ঠেকাতে কঠোর নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের ঝুঁকিপূর্ণ পয়েন্ট, নদীপথ ও চিহ্নিত রুটগুলোতে টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি জ্বালানি স্টেশন ও তেল পরিবহন কার্যক্রমেও বাড়ানো হয়েছে নজরদারি। সন্দেহভাজন রুটগুলোতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ মার্চ) রাত থেকে শনিবার (৭ মার্চ) রাত পর্যন্ত সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং জ্বালানি তেল পরিবহনের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।
৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী কয়েকটি এলাকা দিয়ে বাংলাদেশ থেকে জ্বালানি তেল পাচারের আশঙ্কা দেখা দেওয়ায় বিজিবি কঠোর ব্যবস্থা নিয়েছে। বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শূন্যরেখা থেকে প্রায় ৮ কিলোমিটার ভেতরের এলাকা, বিভিন্ন স্থলবন্দর, এলসিপি (ল্যান্ড কাস্টমস পয়েন্ট) ও আইসিপি (ইন্টিগ্রেটেড চেকপোস্ট) এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। স্পর্শকাতর সীমান্ত পয়েন্ট ও নদীপথে অতিরিক্ত টহল মোতায়েন করা হয়েছে, যাতে কোনোভাবেই জ্বালানি তেল পাচার করা না যায়।
এছাড়া গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। জ্বালানি স্টেশন ও তেল পরিবহনের ওপর নিয়মিত নজরদারি চলছে। সন্দেহভাজন রুটগুলোতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে আকস্মিক তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, কাস্টমস, পুলিশ ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে অবৈধ পাচার প্রতিরোধের পাশাপাশি পার্শ্ববর্তী দেশের সঙ্গে বৈধ সীমান্ত বাণিজ্য স্বাভাবিক রাখতে গুরুত্ব দেওয়া হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


মন্তব্য লিখুন
আরও খবর
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন ও বহিষ্কার...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের চাপায় ৫...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের...
মটস ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে পালিত হলো জব...
মটস ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে পালিত...
অনেকে ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছেন...
অনেকে ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির...