
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা আজ কিছুটা বাড়তে পারে। আকাশে মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম, আবহাওয়া থাকবে শুষ্ক। আজ (বুধবার) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ থাকবে আংশিক মেঘলা এবং দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিমি বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। আর গতকাল (মঙ্গলবার) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলেও জানানো হয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সেইসঙ্গে রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে...
জুলাই গণঅভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষায় অধ্যাদেশ...
জুলাই গণঅভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি...
‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচারে আইনগত বাধা নেই...
‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচারে আইনগত...
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিলো...
৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন উপদেষ্টা
৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন...