
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ রবিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি আবেদন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিনের কাছে জমা দেওয়া হয়।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাহ উদ্দিন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে এই অভিযোগপত্র হস্তান্তর করে। প্রতিনিধি দলে আরও ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা মিজানুর রহমান, ইকবাল হোসেন, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।
বিএনপির অভিযোগ, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচন পরিচালনায় দায়িত্বে থাকা তৎকালীন সিইসি ও কমিশনাররা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং বিভিন্ন অনিয়মে যুক্ত ছিলেন। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রতিনিধিদল নির্বাচন কমিশনে অভিযোগপত্র জমা দেওয়ার পর শেরেবাংলা নগর থানায় মামলার আবেদন দাখিল করেন সালাহ উদ্দিন খান। তিনি জানান, বিতর্কিত এই তিনটি নির্বাচনের বিষয়ে আমরা বহুবার অভিযোগ করেছি, কিন্তু তখনকার কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। এখন আমরা আশা করি, বর্তমান কমিশন নিরপেক্ষভাবে তদন্ত করে ব্যবস্থা নেবে।
তিনি আরও জানান, যেহেতু নির্বাচন কমিশনের কার্যালয় আগারগাঁওয়ে, তাই সংশ্লিষ্ট থানায় শেরেবাংলা নগরে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত দশম (২০১৪), একাদশ (২০১৮) এবং দ্বাদশ (২০২৪) জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন ও সচিবালয়ের ভূমিকায় তদন্তের লক্ষ্যে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে...
জুলাই গণঅভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষায় অধ্যাদেশ...
জুলাই গণঅভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি...
‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচারে আইনগত বাধা নেই...
‘হ্যাঁ’র পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচারে আইনগত...
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাস দিলো...
৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন উপদেষ্টা
৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন...