
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: আজ শনিবার (৮ নভেম্বর) দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকালে তিনি রাজধানী ঢাকা থেকে হেলিকপ্টারে পাবনার উদ্দেশে রওনা হবেন। পৌঁছে পাবনা সার্কিট হাউসে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হবে।
এ ছাড়া তিনি আরিফপুর কবরস্থানে গিয়ে তার বাবা–মায়ের কবর জিয়ারত করবেন এবং কিছু সময় সেখানে অবস্থান করবেন। পরে নিজ বাড়িতে আত্মীয়স্বজন এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাত কাটাবেন সার্কিট হাউসে।
আগামী রবিবার (৯ নভেম্বর) সফরের দ্বিতীয় দিনে সকালবেলায় সার্কিট হাউসে আরেক দফা গার্ড অব অনার গ্রহণ শেষে রাষ্ট্রপতি হেলিকপ্টারে ঢাকায় ফিরে আসবেন।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাপনা গ্রহণ করেছে। সফরকালীন কার্যক্রমের সমন্বয় এবং প্রয়োজনীয় যানবাহন নিশ্চিত করতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান...