
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডিতে জমকালো আয়োজনে “থাউজেন্ড গ্যালারি”র ই-টেইলার্স শোরুম উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় মডেল ও অভিনেতা দেলোয়ার উদ্দিন ব্র্যান্ড অ্যাম্বাসেডর মডেল রিয়া চৌধুরী, সিনিয়র সাংবাদিক জয় শাহীন, প্রীতি জান্নাত মিষ্টি, জাহিন, পারভিন অভি,ইয়ামিন বাবু সহ বিভিন্ন অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী আয়োজনটি ছিল বর্ণাঢ্য ও প্রাণবন্ত। আমন্ত্রিত অতিথিরা শোরুমটি ঘুরে দেখেন এবং নতুন এই উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা বলেন, প্রযুক্তিনির্ভর ফ্যাশন সেবা দেশের পোশাক খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

এ সময় কোম্পানির মালিক মাসুদ রানা জানান, বাংলাদেশে প্রথমবারের মতো তারা ই-টেইলারিং সেবা চালু করেছেন। এই সেবার মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই নিজেদের পছন্দ অনুযায়ী কাপড় নির্বাচন ও কাস্টমাইজ করতে পারবেন। আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে গ্রাহকদের মাপ, ডিজাইন ও পছন্দ অনুযায়ী পোশাক তৈরি করা সহজ হবে বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়াও প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেলোয়ার উদ্দিন বলেন, থাউজ্যান্ড গ্যালারি গ্রাহকদের জন্য ফ্যাশনকে আরও সহজ, স্মার্ট ও ব্যক্তিগত অভিজ্ঞতায় রূপান্তর করবে।আশাকরি গুণগত মান ঠিক রেখে গ্রাহকদের আস্থা অর্জনে ই-টেইলারিং সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরাও এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, অনলাইনভিত্তিক সেবার যুগে এমন উদ্যোগ ফ্যাশন শিল্পে নতুন মাত্রা যোগ করবে।
উদ্বোধনের মধ্য দিয়ে থাউজেন্ড গ্যালারি তাদের নতুন যাত্রা শুরু করল, যা ভবিষ্যতে দেশের ফ্যাশনপ্রেমীদের কাছে একটি আধুনিক ও ভিন্নধর্মী সেবা হিসেবে পরিচিতি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


মন্তব্য লিখুন
আরও খবর
প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর...
প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব...
এটি যুদ্ধের সমাপ্তি নয় ‘আঙুল ট্রিগারেই’ আছে, যুদ্ধবিরতি...
এটি যুদ্ধের সমাপ্তি নয় ‘আঙুল ট্রিগারেই’...
প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য...
পাল্টা হুমকিতে ট্রাম্পকে চাপে রাখল ইরান
পাল্টা হুমকিতে ট্রাম্পকে চাপে রাখল ইরান
হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিহত ২, নিখোঁজ ২
হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিহত ২,...
সাংগঠনিক শক্তি বাড়াতে দ্রুত কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছে বিএনপি...
সাংগঠনিক শক্তি বাড়াতে দ্রুত কাউন্সিলের প্রস্তুতি...