• জাতীয়
  • নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

৫:৫৩ পূর্বাহ্ণ , ৩১ মার্চ ২০২৬
নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। গত ১৫ মার্চ সরকার দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। নিয়োগের পর এটিই প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

বৈঠকে প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ে কার্যকরভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন নবনিযুক্ত প্রশাসকদের। তিনি স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে উন্নয়ন কার্যক্রম জোরদার করা এবং জনসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য লিখুন

আরও খবর