
(সীমান্ত টিভি বিনোদন) একসময়ের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান আর নেই। ৪ জানুয়ারি রাত ১টা ১৫ মিনিটে (বিএসএমএমইউ) তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গেল ডিসেম্বরের শুরুতে জ্বরে আক্রান্ত হন অঞ্জনা। জ্বর না কমলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কয়েকটি পরীক্ষার পর রক্তের সংক্রমণ ধরা পড়ে। তবে অসুস্থতার কথা অঞ্জনা কাউকে জানাতে চাননি।
এ নিয়ে সংবাদমাধ্যমকে অঞ্জনাপুত্র বলেছিলেন, ‘আমার আম্মুই চাননি তার অসুস্থতার কথা কাউকে কিছু বলি। উনি ভেবেছিলেন, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। অযথা নিজের অসুস্থতার কথা জানিয়ে কাউকে দুশ্চিন্তায় ফেলতে চাননি।’
উল্লেখ্য, ঢালিউডে অঞ্জনার পথচলা শুরু ১৯৭৬ সালে। ‘দস্যু বনহুর’ নামের একটি সিনেমার মাধ্যমে খুলেছিলেন ক্যারিয়ারের খাতা। আর পেছনে তাকাতে হয়নি। সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন। দুই বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিন শতাধিক সিনেমা রয়েছে তার।


মন্তব্য লিখুন
আরও খবর
মিজাফ সম্মাননা পেলেন হেদায়েত উল্লাহ তুর্কী
মিজাফ সম্মাননা পেলেন হেদায়েত উল্লাহ তুর্কী
বাইফা ৫ম অ্যাওয়ার্ডের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা, থাকছে ২৯...
বাইফা ৫ম অ্যাওয়ার্ডের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা,...
সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন চলচ্চিত্র অভিনেতা...
সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন...
চঞ্চল চৌধুরীর সঙ্গে ‘শাস্তি’তে পরীমনি
চঞ্চল চৌধুরীর সঙ্গে ‘শাস্তি’তে পরীমনি
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো গ্লোবাল আইকনিক...
গ্লোবাল আইকনিক অ্যাওয়ার্ড পেলেন সিনিয়র রিপোর্টার জয় শাহীন
গ্লোবাল আইকনিক অ্যাওয়ার্ড পেলেন সিনিয়র রিপোর্টার...