
শাহাবউদ্দিন আহমেদ, আখাউড়া প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাসেল খাদেম (৪৩) নামে মানসিক ভারসাম্যহীন বুদ্ধি প্রতিবন্ধী এক ব্যক্তির ৫দিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছে না। রাসেল খাদেম পৌরশহরের মসজিদ পাড়ার মৃত কাজী হুমায়ুন খাদেমের পুত্র। গত সোমবার সন্ধ্যায় নিজ বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি।
তিনি নাম ঠিকানা বলতে পারে না। তার গায়ের রং কালো, স্বাস্থ্য মোটামুটি ভালো। এ ব্যাপারে আখাউড়া থানায় সাধারণ ডাইরী করা হয়েছে। ডাইরী নং ৯২৫।
এ বিষয়ে নিখোঁজ রাসেল খাদেমের ছোট ভাই রুবেল খাদেম বলেন, আমার ভাই একজন মানসিক বুদ্ধি প্রতিবন্ধী। সোমবার সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি। তার কোন সন্ধ্যান পাইনি। তিনি শ্বাসকষ্ট রোগে ভুগছেন। তিনি নাম ঠিকানা বলতে পারে না। কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধ্যান পেলে নিকটস্থ থানায় বা তার পরিবারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ছমিউদ্দিন বলেন, নিখোঁজ ব্যক্তির সন্ধ্যান পেতে পুলিশ কাজ করছে।


মন্তব্য লিখুন
আরও খবর
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস, নিহত ৩,...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস,...
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির...
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন ও বহিষ্কার...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের চাপায় ৫...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের...