
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে পঞ্চগড়ের আটোয়ারীর বলরামপুর ইউনিয়নের দক্ষিণ সাতখামার এলাকায় সাদ্দামের গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে মূল বসতবাড়ির কোনো ক্ষতি হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
এদিকে, অগ্নিকাণ্ডের একটি ভিডিও বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পেজে শেয়ার করে দাবি করা হয়েছে- সন্ত্রাসীরা আবারও আগুন দিয়েছে। একই সঙ্গে সাদ্দামের পরিবারের সদস্যরা কোনোমতে প্রাণে রক্ষা পেয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে।
ফায়ার সার্ভিসের জানায়, সাদ্দাম হোসেনের বাড়ির প্রাচীর-সংলগ্ন খড় ও খড়ি রাখার ঘরে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ৩০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের টিনশেড ঘরটিতে খড় ও খড়ি রাখা ছিল। মধ্যরাতে ঘরে আগুন দেখে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
সাদ্দাম হোসেনের মা আনোয়ারা বেগম জানান, মধ্যরাতে কে বা কারা আমাদের খড়ের ঘরে আগুন দেয়। প্রতিবেশীরা আগুন দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তারা সময়মতো না এলে আগুন বসতঘরেও ছড়িয়ে পড়ত। আমার স্বামী আমিনুল হক প্রামাণিক একজন গেরিলা মুক্তিযোদ্ধা। এই অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে দোষীদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হোক।
বোদা ফায়ার সার্ভিস জানান, সাদ্দাম হোসেনের বাড়ির পাশে খড় ও খড়ি রাখার ঘরে আগুন লাগে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আটোয়ারী থানার ওসি রফিকুল ইসলাম সরকার জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।


মন্তব্য লিখুন
আরও খবর
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের চাপায় ৫...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের...
মটস ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে পালিত হলো জব...
মটস ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে পালিত...
অনেকে ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছেন...
অনেকে ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির...
সিলেটে বিএনপির নির্বাচনী জনসভা শুরু, নেতা-কর্মীদের ঢল
সিলেটে বিএনপির নির্বাচনী জনসভা শুরু, নেতা-কর্মীদের...
আমার হাঁস যেন চুরি না হয়’ ভোটের নিরাপত্তায়...
আমার হাঁস যেন চুরি না হয়’...