
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ জন বাংলাদেশি হাজি। বুধবার (২ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৮ হাজার ১৮১ জন হাজি। হাজিদের ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সএই তিনটি বিমান সংস্থা যুক্ত রয়েছে।
বিমান সংস্থা অনুযায়ী ফিরিয়ে আনা হাজিদের সংখ্যা:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: ২৮,৪২৭ জন
সৌদি এয়ারলাইন্স: ২৫,৯৮৫ জন
ফ্লাইনাস এয়ারলাইন্স: ৮,৭৭৬ জন
এ পর্যন্ত মোট ১৬৮টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৭৬টি, সৌদি এয়ারলাইন্স ৬৯টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ২৩টি ফ্লাইট।
এ বছর হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ৪২ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিস জানিয়েছে, বেশিরভাগ মৃত্যুর কারণ ছিল বার্ধক্যজনিত অসুস্থতা ও শারীরিক জটিলতা।
উল্লেখ্য, এবছর হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশ্যে যায় ৩১ মে। পবিত্র হজ অনুষ্ঠিত হয় ৫ জুন।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান আজ ‘সহনীয়’
স্বস্তির বৃষ্টির পর ঢাকার বায়ুর মান...