
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আসন্ন বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই অবস্থানের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংক্ষিপ্ত বার্তায় ক্রীড়া উপদেষ্টা লেখেন—“ধন্যবাদ পাকিস্তান।” একই পোস্টে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর দেওয়া দুটি উদ্ধৃতিও উল্লেখ করেন।
এর আগে বুধবার মন্ত্রিসভার বৈঠকে শাহবাজ শরিফ বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান কোনো অবস্থাতেই ভারতের বিপক্ষে খেলবে না। খেলাধুলায় রাজনীতির প্রবেশ থাকা উচিত নয়। পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ড গভীরভাবে চিন্তা-ভাবনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান বাস্তবতায় বাংলাদেশের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, “ভারতের ক্রিকেটনীতি গ্রহণযোগ্য নয়। বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার প্রতিবাদেই পাকিস্তান এই বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। আমরা দৃঢ়ভাবে বাংলাদেশের পাশে আছি—এটি ন্যায়সংগত পদক্ষেপ।”
প্রধানমন্ত্রী জানান, আইসিসির সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিক্রিয়াতেই পাকিস্তান এই অবস্থান নিয়েছে। বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনাই তাদের এমন সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য করেছে।
উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ সরকার দলকে ভারতে পাঠাতে রাজি হয়নি এবং নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়। তবে আইসিসির বোর্ড সভায় প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় সেই প্রস্তাব বাতিল হয়। পরে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়। ওই সভাতেও পাকিস্তান বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল, আর এবার সরাসরি ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দিল।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...