
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদুল আজহার বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন কারখানার শ্রমিকরা। শনিবার (১৭ মে) সকাল ৯টার দিকে তারা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
হোসেন মার্কেট এলাকার ওই কারখানার প্রায় ১ হাজার ৫০০ শ্রমিক সকাল সাড়ে ৮টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত কর্মবিরতি ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শ্রমিকদের দাবি, এপ্রিল ও চলতি মে মাসের বকেয়া বেতন, অতিরিক্ত কাজের পারিশ্রমিক এবং ঈদ বোনাস দেওয়ার বিষয়ে মালিকপক্ষ কোনো সিদ্ধান্ত না জানানোয় তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।
শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক ইসমাইল হোসেন জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা প্রথমে মহাসড়ক অবরোধ করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তারা সরে গিয়ে কারখানার সামনে অবস্থান নেন। মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানের চেষ্টা চলছে।


মন্তব্য লিখুন
আরও খবর
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস, নিহত ৩,...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস,...
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির...
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন ও বহিষ্কার...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের চাপায় ৫...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের...