
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ভারত থেকে বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ। এই নিষেধাজ্ঞায় নেপাল ও ভুটানেরও কিছু পণ্য রয়েছে। দুই দেশের ব্যবসা-বাণিজ্যে টানাপোড়েনের মধ্যেই এ সিদ্ধান্ত নিল বাংলাদেশ। ভারত, নেপাল ও ভুটান থেকে বেশ কিছু পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কাস্টমস আইন, ২০২৩-এর ধারা ৮ এর উপ-ধারা (১) এর ক্ষমতাবলে গত ১৩ এপ্রিল গেজেট আকারে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এনবিআরের কাস্টমস উইং। মঙ্গলবার (১৫ এপ্রিল) এ তথ্য গণমাধ্যমে জানানো হয়।
এনবিআরের নতুন নির্দেশনা অনুযায়ী, নেপাল ও ভুটানে উৎপাদিত ও প্রক্রিয়াজাত শুধুমাত্র সুতা ও আলু আমদানি করা যাবে। অন্যসব পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে ভারতের ক্ষেত্রে নিষেধাজ্ঞার পরিধি আরও ব্যাপক। ভারত থেকে ডুপ্লেক্স বোর্ড, নিউজপ্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, সুতা, আলু, গুঁড়া দুধ, টোব্যাকো, রেডিও-টিভি পার্টস, সাইকেল ও মোটর পার্টস, ফরমিকা শিট, সিরামিকওয়্যার, স্যানিটারিওয়্যার, স্টেইনলেস স্টিলওয়্যার, মার্বেল স্ল্যাব ও টাইলস এবং মিক্সড ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
একই সঙ্গে পূর্বে জারি করা এসআরও নং ২৯৭-আইন/২০২৪/৮৯/কাস্টমস-এর কয়েকটি ক্রমিক নম্বর সংশোধন করে পণ্যের তালিকা হালনাগাদ করা হয়েছে। তবে ‘সব রপ্তানিযোগ্য পণ্য’ আমদানির ক্ষেত্রে পূর্বের নিয়ম বহাল রাখা হয়েছে।
কাস্টমস সূত্র জানায়, এই নিষেধাজ্ঞা মূলত স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য নেওয়া হয়েছে। বিশেষ করে অবৈধ রি-এক্সপোর্ট ও রিরাউটিং বন্ধ এবং টেক্সটাইল, কাগজ, সিরামিকসহ কিছু গুরুত্বপূর্ণ খাতে দেশীয় শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখাই এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। এনবিআরের এই সিদ্ধান্ত দেশীয় শিল্পকে সহায়তা করলেও আমদানি নির্ভর কিছু খাতে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সরকার বলছে, স্বনির্ভরতা অর্জনে এমন সিদ্ধান্ত সময়োপযোগী।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন...