
সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান ও মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে মুম্বাই থেকে বারামতি যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সকাল ৮টার দিকে মুম্বাই থেকে উড্ডয়নের পর প্রায় ৪৫ মিনিট পর বারামতি বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনায় বিমানের পাইলট, অজিত পাওয়ারের নিরাপত্তাকর্মীসহ মোট ছয়জনের প্রাণহানি ঘটে। ঘটনাস্থলে আগুন ও ঘন ধোঁয়া দেখা যায় এবং দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে একাধিক অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা গেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনের আগে অজিত পাওয়ারের চারটি গুরুত্বপূর্ণ জনসভায় অংশ নেওয়ার কথা ছিল। তবে দুর্ঘটনার কারণে তার সেই কর্মসূচি আর বাস্তবায়ন সম্ভব হয়নি।
ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, বিমানে থাকা সব যাত্রীই দুর্ঘটনায় নিহত হন।
৬৬ বছর বয়সী অজিত পাওয়ার ছিলেন প্রবীণ রাজনীতিক ও এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাতিজা এবং লোকসভা সাংসদ সুপ্রিয়া সুলের চাচাতো ভাই। ঘটনার সময় শরদ পাওয়ার ও সুপ্রিয়া সুলে সংসদের বাজেট অধিবেশনে অংশ নিতে দিল্লিতে অবস্থান করছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালে এনসিপিতে বিদ্রোহের নেতৃত্ব দেন অজিত পাওয়ার, যার ফলে দলটি বিভক্ত হয়ে দুই ভাগে পরিণত হয়। পরবর্তীতে তিনি এনডিএ জোটে যোগ দিয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।


মন্তব্য লিখুন
আরও খবর
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
উত্তেজনার প্রেক্ষাপটে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করল ইরান
উত্তেজনার প্রেক্ষাপটে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করল...
মাদুরোকে ঘিরে মার্কিন অভিযানে কিউবার ৩২ নাগরিক নিহত
মাদুরোকে ঘিরে মার্কিন অভিযানে কিউবার ৩২...
থ্যাংকস গিভিং ডে
থ্যাংকস গিভিং ডে
যুক্তরাষ্ট্রে ১ লাখ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি...
যুক্তরাষ্ট্রে ১ লাখ কোটি ডলার বিনিয়োগের...
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর আফগানিস্তান, আতঙ্কে রাস্তায়...
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর আফগানিস্তান,...