
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেল, ভোলা দৌলতখানের ৯২ তম ব্যাচের এক জমকালো অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ”বন্ধু মিলন মেলা” “আনন্দ ভ্রমণ”। দৌলতখানে, এই প্রথমবারের মতো সকল বন্ধুদের নিয়ে ( ৯২ তম ) ব্যাচের আয়োজনে মিলিত হন, সকল বন্ধুরা। এতে অংশগ্রহণ করেন, ভোলা জেলা সহ দেশ বিদেশের সকল পেশাজীবী বন্ধুরা। এতে উপস্থিত ছিলেন শিল্পী, অভিনেতা, শিক্ষক, ব্যবসায়িক, চাকরিজীবী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ সকল পেশাজীবী বন্ধুরা।
অনুষ্ঠানকে ঘিরে কারো কারো সাথে দীর্ঘ ২০-২৫ বছর পর দেখা হওয়ার পর-বন্ধুরা সবাই আবেগ আপ্লূত হয়ে পড়েন এবং আনন্দ উল্লাসে মেতে উঠেন। অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে নৌ পথে সারাদিন ভ্রমণ আড্ডা, খেলাধুলা ,পুরস্কার বিতরণসহ অন্যান্য সকল প্রোগ্রাম সফলভাবে অনুষ্ঠিত হয় । বন্ধু মিলন মেলা ”আনন্দ ভ্রমণ’ কে সাধুবাদ জানিয়েছেন দৌলতখান ও ভোলা জেলার সকল শ্রেণীর মানুষ।
বন্ধু মিলন মেলায় বর্ণিল এই আয়োজনের সাথে যুক্ত হতে পেরে আনন্দিত, সকল অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা।
এই আয়োজনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সীমান্ত টিভি সহ ভোলার সকল বিশিষ্ট্যজনেরা।


মন্তব্য লিখুন
আরও খবর
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস, নিহত ৩,...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস,...
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির...
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন ও বহিষ্কার...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন...