
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য কম খরচে দেশে যাতায়াতের সুযোগ তৈরি করতে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই উদ্যোগের আওতায় সৌদি আরব–বাংলাদেশ রুটে একমুখী বিমান টিকিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ হাজার টাকা।
শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে সৌদি আরব ও বাংলাদেশ রুটে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, এই উদ্যোগের ফলে একদিকে প্রবাসী কর্মীরা আর্থিকভাবে উপকৃত হবেন, অন্যদিকে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স উল্লেখযোগ্য আর্থিক লাভের সুযোগ পাবে। বিশেষ করে হজ মৌসুমে একমুখী ফাঁকা ফ্লাইট পরিচালনার যে পুরনো চর্চা ছিল, তা এবার কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে।
উপদেষ্টা আরও জানান, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বিমানের ইতিহাসে প্রথমবারের মতো অতিরিক্ত ১০০ কোটিরও বেশি টাকা আয় হওয়ার বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ ব্যবস্থার আওতায় মদিনা–ঢাকা ও জেদ্দা–ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৫০০ টাকা। পাশাপাশি মদিনা–ঢাকা–মদিনা এবং জেদ্দা–ঢাকা–জেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ৪২ হাজার টাকা।
বাংলাদেশে আগমনের ক্ষেত্রে এই বিশেষ ভাড়া কার্যকর থাকবে ১৮ এপ্রিল ২০২৬ থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত। আর বাংলাদেশ থেকে সৌদি আরবে ফেরার ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে ৩০ মে ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত।
এই উদ্যোগকে প্রবাসীবান্ধব নীতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে পদক্ষেপটি গ্রহণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের বাস্তবমুখী ও সময়োপযোগী সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা সহজ করবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, অতীতে প্রবাসীদের জন্য নেওয়া কিছু ভালো উদ্যোগ সঠিক তদারকির অভাবে দীর্ঘস্থায়ী হয়নি। তাই এই উদ্যোগটি যেন শতভাগ কার্যকরভাবে বাস্তবায়িত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।


মন্তব্য লিখুন
আরও খবর
কালো অধ্যাদেশ বাতিলের জোর দা*বি ট্রাভেল এজেন্সী ব্যবসায়ীদের
কালো অধ্যাদেশ বাতিলের জোর দা*বি ট্রাভেল...
অভিনব কায়দায় অর্থ পাচারে সায়মন ওভারসীজের আসফিয়া তদন্তে...
অভিনব কায়দায় অর্থ পাচারে সায়মন ওভারসীজের...
ট্রাভেল এজেন্সি খাতে অস্থিরতা গেজেট প্রকাশের আগেই অধ্যাদেশ...
ট্রাভেল এজেন্সি খাতে অস্থিরতা গেজেট প্রকাশের...
সংবাদ সম্মেলনে আটাবের সাবেক সভাপতি ট্রাভেল এজেন্সির প্রস্তাবিত খসড়া অধ্যাদেশ
সংবাদ সম্মেলনে আটাবের সাবেক সভাপতি ট্রাভেল...
আটাব প্রশাসকের দায়িত্ব নিলেন মোতাকাব্বীর আহমেদ, বরণ করে...
আটাব প্রশাসকের দায়িত্ব নিলেন মোতাকাব্বীর আহমেদ,...
আটাবে ফ্যাসিস্ট-আওয়ামী দোসরদের তালা! নতুন প্রশাসককে দায়িত্বে ঢুকতে...
আটাবে ফ্যাসিস্ট-আওয়ামী দোসরদের তালা! নতুন প্রশাসককে...