
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: রাঙামাটির কাউখালী উপজেলায় সিএনজি অটোরিকশা ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেতবুনিয়ার রাবার বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রামমুখী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চট্টগ্রামের রাউজান উপজেলার চৌধুরীপাড়ার বাসিন্দা তোরাপ, রাঙামাটির কাউখালীর পশ্চিম মনাইরটেকের নূন নাহার এবং হাটহাজারীর ঈসাপুর এলাকার মাহমুদুর রহমান। অন্য দুজনের পরিচয় এখনও জানা যায়নি। বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, রাঙামাটি-চট্টগ্রাম সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরে বিস্তারিত জানা যাবে।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস, নিহত ৩,...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস,...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...