
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার (৫ মে) সকাল ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনটির ‘ঠ’ বগির একটি চাকা ভেঙে যায় এবং সেটি লাইনচ্যুত হয়। বগিটির এক প্রান্তের চারটি চাকা রেললাইন থেকে নিচে নেমে যায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এ ঘটনার ফলে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ রুটে আপাতত সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বগিটি উদ্ধারের পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজশাহী স্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি ভিত্তিতে উদ্ধারের কাজ চলছে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।


মন্তব্য লিখুন
আরও খবর
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস, নিহত ৩,...
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা-নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাস,...
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির...
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জন...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন ও বহিষ্কার...
ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন, ডিমোশন...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা...
আখাউড়া কর্মমঠ এ এম কিন্ডারগার্টেনের বার্ষিক...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের চাপায় ৫...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের...