
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের তদন্তে সহায়তা করতে তুরস্কের আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল ঢাকায় পৌঁছেছে।
রবিবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেন তুর্কি প্রতিনিধি দল। বৈঠকে ১৮ অক্টোবরের অগ্নিকাণ্ডের চলমান তদন্তের কারিগরি ও প্রাতিষ্ঠানিক বিষয় নিয়ে আলোচনা হয় বলে মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে তুর্কি বিশেষজ্ঞরা অগ্নিকাণ্ডের মূল কারণ নির্ধারণ ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে করণীয় পদক্ষেপ চিহ্নিত করতে পূর্ণ সহযোগিতা ও কারিগরি সহায়তার আশ্বাস দেন।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, তুরস্কের এই সহযোগিতা বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, এই সহায়তা দুই দেশের পারস্পরিক আস্থা ও বন্ধুত্বপূর্ণ অংশীদারিত্বের প্রতিফলন। বিমান নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় তুরস্কের অভিজ্ঞতাকে বাংলাদেশ উচ্চভাবে মূল্যায়ন করে।
তুর্কি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ফার্স্ট ডিগ্রি চিফ সুপারিনটেনডেন্ট ওইকুন ইলগুন। বৈঠকে তুরস্কের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত রামিস সেনও উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন সচিব নাসরিন জাহান, অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সশস্ত্র বাহিনীর যৌথ প্রচেষ্টায় একই দিন আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
সরকার ইতোমধ্যে অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত, ক্ষয়ক্ষতি মূল্যায়ন, ভবিষ্যৎ করণীয় নির্ধারণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা প্রণয়নের লক্ষ্যে উচ্চ-স্তরের তদন্ত কমিটি গঠন করেছে।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...