• জাতীয়
  • সচিবালয়ের বিভিন্ন দপ্তরে প্রধানমন্ত্রীর হঠাৎ পরিদর্শন

সচিবালয়ের বিভিন্ন দপ্তরে প্রধানমন্ত্রীর হঠাৎ পরিদর্শন

৫:৫৩ পূর্বাহ্ণ , ২৯ মার্চ ২০২৬
সচিবালয়ের বিভিন্ন দপ্তরে প্রধানমন্ত্রীর হঠাৎ পরিদর্শন

সীমান্ত টিভি নিউজ ডেস্ক: সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৯ মার্চ) সকালে তিনি সচিবালয়ে পৌঁছে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও সময়ানুবর্তিতা সরেজমিনে যাচাই করেন।

সকাল ৯টা ৫ মিনিটে নিজের কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরপর কুশল বিনিময় শেষে তিনি ১ নম্বর ভবন থেকে হেঁটে ৬ নম্বর ভবনে যান।

এ সময় তিনি জ্বালানি মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। কর্মকর্তাদের কক্ষে গিয়ে তাদের কাজের অগ্রগতি ও উপস্থিতির বিষয়েও খোঁজখবর নেন। পরে তিনি ৫ নম্বর ভবনের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে সকাল ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সেখানে কৃষক কার্ডের ডেমো প্রদর্শন সংক্রান্ত বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

মন্তব্য লিখুন

আরও খবর