
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রামের প্রথম ঘন্টায় পুঁজিবাজারের লেনদেন চলছে সূচকের উত্থানের মধ্য দিয়ে, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।
আজ (১৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতেই প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২২ পয়েন্ট। বাকি দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ৫ এবং বাছাইকৃত শেয়ার ব্লু-চিপের সূচক বেড়েছে ৬ পয়েন্ট।
লেনদেনে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪৭, কমেছে ৫৫ এবং অপরিবর্তিত আছে ৬৭ কোম্পানির শেয়ারের দাম। শুরুর প্রথম ঘন্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ১৫০ কোটি টাকা।
ঢাকার মতোই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১৭ পয়েন্ট। লেনদেন হওয়া ৬৬ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৫, কমেছে ১২ এবং অপরিবর্তিত আছে ৮ কোম্পানির শেয়ারের দাম। সিএসইতে প্রথম ঘন্টায় মোট লেনদেন ১ কোটি ২০ লাখ টাকা ছাড়িয়ে গেছে।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা
ঈদ উপলক্ষে পাকিস্তান-আফগানিস্তানের ৫ দিনের যুদ্ধবিরতি...
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ
সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়,...
ঈদের ছুটির শুরুতেই কমলাপুর স্টেশনে উপচে...
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের...
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন...