
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন। রোববার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবেন।
সফরসূচি অনুযায়ী, আগামীকাল ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছাবেন তিনি। ২৬ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ দেবেন। সেখানে দেশের সাম্প্রতিক সংস্কারমূলক কার্যক্রম এবং আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ও প্রতিনিধিত্বমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনের অঙ্গীকার তুলে ধরবেন।
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এই সফরে তাঁর সঙ্গে থাকছেন চারটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সম্প্রতি জানিয়েছেন, জাতিসংঘে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের করণীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি গুরুত্ব পাবে।
জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণ ছাড়াও ৩০ সেপ্টেম্বর তিনি আরেকটি উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দেবেন। ‘হাই-লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনোরিটিজ ইন মিয়ানমার’ শীরোনামের ওই সম্মেলনে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। দীর্ঘদিন ধরে এ ইস্যুতে বাংলাদেশ সক্রিয় ভূমিকা পালন করছে।
সবকিছু পরিকল্পনামাফিক হলে প্রধান উপদেষ্টা আগামী ২ অক্টোবর দেশে ফিরবেন।


মন্তব্য লিখুন
আরও খবর
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার...
নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব: তারেক...
সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে...