
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের সেই ত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। স্বৈরাচারের পতন ঘটেছে, এবার দেশ গঠনের কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। বক্তব্যে তারেক রহমান বলেন, গাজীপুর শুধু একটি শিল্পনগরী নয়, এটি দেশের গার্মেন্টস শিল্পেরও প্রাণকেন্দ্র। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশে গার্মেন্টস শিল্পের সূচনা করেন, যার মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি বিদেশে শ্রমিক প্রেরণের উদ্যোগও তার হাত ধরেই শুরু হয়।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে বিনামূল্যে প্রথম শ্রেণি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষাব্যবস্থা চালু করেছিলেন। বিএনপি ক্ষমতায় এলে নতুন নতুন শিল্পকারখানা স্থাপন করে রপ্তানি আয় বৃদ্ধি করা হবে।
তারেক রহমান আরও বলেন, খেটে খাওয়া মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং নারী শ্রমিকদের সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টার চালু করা হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে গাজীপুরের মানুষের ভূমিকা স্মরণ করে তিনি বলেন, এই অঞ্চলের অন্যতম বড় সমস্যা জয়দেবপুর রেলক্রসিংয়ের যানজট নিরসনে ওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
তিনি জানান, জেলার চিলাই, তুলাগ ও লবনদহ—এই তিনটি প্রধান নদী ও খাল দূষণ ও ভরাটের কারণে সংকটে রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এসব খাল খননের ব্যবস্থা করা হবে। পাশাপাশি শ্রমিকদের আবাসন সমস্যার সমাধান এবং তাদের জন্য হেল্থ কার্ড চালুর প্রতিশ্রুতিও দেন তিনি, যাতে প্রাথমিক চিকিৎসাসেবা সহজে পাওয়া যায়।
বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ভোটের দিনে ফজরের নামাজ আদায় করে সবাইকে কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াতে হবে, যাতে কেউ ভোটকেন্দ্র দখল করতে না পারে।


মন্তব্য লিখুন
আরও খবর
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার চেষ্টা করছে:...
পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করার...
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন...
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন জামায়াত আমির
মিরপুরে নির্বাচনী বাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন...
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই নিহত
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে, পাইলট-ক্রুসহ সবাই...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র...
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে...
জুলাই গণঅভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষায় অধ্যাদেশ...
জুলাই গণঅভ্যুত্থান যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি...