
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: সিলেটে বিএনপির নির্বাচনী সমাবেশ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশের উদ্বোধন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
সমাবেশ শুরুর আগেই সভাস্থল মুখর হয়ে ওঠে দলীয় নেতা-কর্মীদের স্লোগানে। ব্যানার, ফেস্টুন ও লাল-সবুজ পতাকায় সাজানো হয়েছে পুরো এলাকা। বিএনপি ও এর সহযোগী সংগঠনের মিছিল নগরীর বিভিন্ন পয়েন্ট ঘুরে সমাবেশস্থলে এসে যোগ দেয়। এতে সাধারণ মানুষের উপস্থিতিও ক্রমেই বাড়তে থাকে।
মাইকে ভেসে আসছে দলীয় গান ও স্লোগান। অনেক নেতাকর্মীকে দেখা গেছে মাথায় দলীয় ক্যাপ ও বুকে ব্যাজ পরে সমাবেশের দিকে এগিয়ে যেতে। বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা জানান, আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতেই তারা মাঠে নেমেছেন।
তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন তারা। দীর্ঘদিন পর নেতার সরাসরি অংশগ্রহণের সুযোগ হাতছাড়া করতে চান না কেউই। সমাবেশস্থলে বিএনপি নেতা-কর্মীদের পাশাপাশি জোটের সমর্থকরাও উপস্থিত হচ্ছেন। স্লোগান আর করতালির মাধ্যমে তারা স্বাগত জানাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে।


মন্তব্য লিখুন
আরও খবর
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের চাপায় ৫...
নওগাঁয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্প ট্রাকের...
মটস ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে পালিত হলো জব...
মটস ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে পালিত...
অনেকে ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছেন...
অনেকে ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির...
আমার হাঁস যেন চুরি না হয়’ ভোটের নিরাপত্তায়...
আমার হাঁস যেন চুরি না হয়’...
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ৪০০ ঘর পুড়ে...
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ৪০০...
খালেদা জিয়ার রাজনৈতিক সাহসী ভূমিকা দেশের নেতাকর্মীর জন্য...
খালেদা জিয়ার রাজনৈতিক সাহসী ভূমিকা দেশের...