
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: বিশ্বের ১২২টি শহরের মধ্যে আজ রবিবার বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে নেপালের রাজধানী কাঠমাণ্ডু। অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ২০তম অবস্থানে।
রবিবার সকাল ১০টা ২৪ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুর মান সূচক অনুযায়ী, কাঠমাণ্ডুর স্কোর ১৭৩, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়েছে।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুর মানের স্কোর ১৫৯, যা গতকাল শনিবারের মতোই ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
তৃতীয় স্থানে রয়েছে চীনের বেইজিং, যার স্কোর ১৫৯। চতুর্থ অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, যার বায়ুর মানের স্কোর ১৫৮।
অন্যদিকে রাজধানী ঢাকার বায়ুর মানের স্কোর ৯৪, যা তালিকায় শহরটিকে ২০তম স্থানে রেখেছে। এই স্কোর অনুযায়ী ঢাকার বায়ু ‘মাঝারি’ বা সহনীয় পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর মানের স্কোর ০ থেকে ৫০ হলে তা ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়।


মন্তব্য লিখুন
আরও খবর
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক শুরু
ঈদের আগে সংসদের শেষ দিনের বৈঠক...
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা কার্যক্রম উদ্বোধন...
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সম্পন্ন
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার...
আজ শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
আজ শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের...
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে শাহজালাল বিমানবন্দর থেকে ৩৯১ ফ্লাইট...
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে শাহজালাল বিমানবন্দর থেকে...
হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার:...
হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ...