
সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলো আগামী সোমবার থেকে অবরোধের মার্কিন ঘোষণার প্রভাব পড়েছে বিশ্ববাজারে, ফলে বেড়েছে জ্বালানি তেলের দাম। আজ লেনদেনের শুরুতেই এই ঊর্ধ্বমুখী ধারা লক্ষ করা গেছে।
যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪ দশমিক ২৪ ডলারে পৌঁছেছে।
আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড তেলের দাম ৭ শতাংশ বেড়েছে। বর্তমানে প্রতি ব্যারেল তেল ১০২ দশমিক ২৯ ডলারে বিক্রি হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর আগে তেলের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলার। যুদ্ধের প্রভাবে বিভিন্ন সময়ে তা ১১৯ ডলারও ছাড়িয়ে যায়।
এর আগে গত শুক্রবার পাকিস্তানে বৈঠকের খবরের মধ্যে জুনে সরবরাহের জন্য তেলের দাম কিছুটা কমে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ২০ ডলারে নেমেছিল।
সূত্র: আল-জাজিরা


মন্তব্য লিখুন
আরও খবর
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ বাস্তবায়ন
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ বাস্তবায়ন
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন রুমিন...
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ...
ইসরায়েলকে ট্রাম্পের কঠোর সতর্কবার্তা
ইসরায়েলকে ট্রাম্পের কঠোর সতর্কবার্তা
আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী
আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী
আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী
আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতে ঢাকা...
মধ্যপ্রাচ্য সংকটে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার: প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকটে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার:...