• বিনোদন
  • জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত

জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত

১০:৫৯ অপরাহ্ণ , ৫ আগস্ট ২০২৬
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

ময়ূরপঙ্খী এবং ইন্টারন্যাশনাল প্রফেশনাল একাডেমীর উদ্যোগে জমকালো আয়োজনে ‘২য় আইপা অ্যাওয়ার্ড’ (ইন্টারন্যাশনাল প্রফেশনাল অ্যাচিভার) শুক্রবার রাতে রাজধানীর পর্যটন কর্পোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ।
এতে স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখা দেশ-বিদেশের বিভিন্ন পেশার স্বনামধন্য ব্যক্তিদের নিয়ে জমকালো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আইফা এ্যওয়ার্ড’ ২৬ দেয়া হয়েছে। ইভেন্ট অর্গানাইজারের চেয়ারম্যান রুহিত সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য হেলেন জেরিন খান। গেস্ট অব অনার হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আক্তার, সম্মানিত অতিথি পান সুপারির কর্ণধার কনা রেজা, ইউএস বাংলা এয়ারলাইন্সের জিএম কামরুল ইসলাম, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আইপার বোর্ড অব ডিরেক্টর ব্যাংকার রিফাত মাহবুব সাকিব, সিনিয়র সাংবাদিক জ. ই বুলবুল, শাহীন আলম জয় সহ আরো অনেকে।

অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় বিশ্ববিখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ’কে এবং বিশেষ সম্মাননা প্রদান করা হয় জনপ্রিয় সংগীত শিল্পী ফাহমিদা হক, সুরকার শওকত আলী ইমন, গীতিকার কবির বকুল, নাট্যপরিচালক চয়নিকা চৌধুরী ও সাবেক ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার’কে ।

এছাড়াও অনুষ্ঠানে আইফা অ্যাওয়ার্ড’ ২৬ গ্রহণ করেন সফল ব্যাংকিং সেবায় বিশেষ অবদানের জন্য সোনালী ব্যাংক পিএলসি এর ব্যাবস্হাপনা পরিচালক মো.শওকত আলী খান, স্বাস্থ্য সেবায় লং লাইফ হাসপাতাল লিমিটেড এর ব্যবস্হাপনা পরিচালক ডা. আবু কাওছার স্বপন, মিজানুর রহমান ফরাজি, অধ্যাপক ডা. এস এম জহিরুল হক চৌধুরী, সাংবাদিকতায় ও স্বাস্থ্য রিপোর্টিংএ সিনিয়র সাংবাদিক জ. ই. বুলবুল, মোটিভেশনাল স্পিকার,ব্যাংকার,লেখক গবেষক ও কলামিস্ট রিফাত মাহবুব সাকিব পেয়েছেন এক্সসিলেন্স অফ মাল্টিট্যালেন্টেড পার্সোনালিটি কোটায়, কালচারাল বিটের বেস্ট
রিপোর্টিং এর জন্য দৈনিক নিরপেক্ষ বিশেষ প্রতিবেদক শাহীন আলম জয়,
সফল ব্যাংকার হিসেবে মোহাম্মদ জাকারিয়া পারভেজ, ভূমি সেবা দানে মোহাম্মদ শফিকুল ইসলাম, অভিনেতা তৌসিফ মাহবুব, চিত্রনায়ক জয় চৌধুরী, সজল নূর, নিরব, অভিনেত্রী দীপা খন্দকার, শখ, জেবা জান্নাত, মিষ্টি জান্নাত, আঁচল, চিত্রপরিচালক মেহেদী হাসান হৃদয়, কোরিওগ্রাফার গৌতম সাহা, বারিশা হক, সফল উদ্যোক্তা ক্যামেলিয়া নিশান, সংবাদ পাঠিকা ভাবনা আহমেদ,লায়ন বিডিজি হেলেন এ নাসরিন, ডাঃ আরিফুল হক, ডাঃ সায়লা হক, ডাঃ তানজিনাসহ চলচ্চিত্র, নাটক, সংগীত, নৃত্য, ফ্যাশন, রূপসজ্জা, খেলাধুলা, ব্যবসা, উদ্যোক্তা, চিকিৎসা, সমাজসেবা, শিক্ষা, রন্ধনসহ প্রায় ৩০টি সেক্টরের ব্যক্তিদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত

অনুষ্ঠান প্রসঙ্গে আয়োজকরা বলেন, ব্যবসায়ী, উদ্যোক্তা, সংস্কৃতি. সামাজিক ও মিডিয়া অঙ্গনের গুণীদের নিয়ে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ‘আইপা অ্যাওয়ার্ড’-এ সহযোগিতাকারী সকল স্পন্সর, পার্টনার ও সদস্যদের ধন্যবাদ জানানো হয় । সম্মানিত সকল অতিথি, শিল্পী, কলা-কুশলী, সাংবাদিক, গণমাধ্যম-কর্মী ও দর্শকদের যাদের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে আলোকিত করা হয়-আরএস ইভেন্ট মিডিয়া নিবেদিত ইউ-এস বাংলা এয়ারলাইন্স, সোনালী ব্যাংক পিএলসি, লং লাইফ হাসপাতাল লি:
বাংলা বিটুবি বিটুসি, ম্যারেজ সলুশন, সালমান ফার্সি ওয়ার্লওয়াইড, প্লাসহার্ব, ইটপ ম্যাট্রেস, নিরপেক্ষ পার্টনার হিসেবে যুক্ত ছিল । অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ফ্যাশন শো, নৃত্য, সংগীতসহ মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন হয়।

মন্তব্য লিখুন

আরও খবর