
সীমান্ত টিভি আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের তেল ও গ্যাস স্থাপনাকে লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে ইরান। দেশটির খাতাম আল-আনবিয়া সশস্ত্র বাহিনীর হেডকোয়ার্টারের এক মুখপাত্র জানিয়েছেন, সাম্প্রতিক অভিযানে ইসরায়েলের জ্বালানি অবকাঠামোকে টার্গেট করা হয়েছে।
তাদের দাবি, ইসরায়েলের হাইফা শহরে অবস্থিত তেল ও গ্যাস শোধনাগার এবং জ্বালানি মজুদ ট্যাংকের দিকে হামলা চালানো হয়েছে। পাশাপাশি বাণিজ্যিক রাজধানী তেলআবিবের কাছাকাছি একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রও ধ্বংস করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনীর তথ্য অনুযায়ী, ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর ৩৩তম ধাপে এসব হামলা পরিচালনা করা হয়। ইরানের তেল ডিপোতে হামলার জবাব হিসেবেই এই পাল্টা অভিযান চালানো হয়েছে বলে তারা দাবি করেছে।
সূত্র: আলজাজিরা।


মন্তব্য লিখুন
আরও খবর
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
জামালপুরে ঝড়ে প্রাণ গেল একই পরিবারের...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই ছিলাম :...
হোয়াইট হাউজের অনুষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু আমিই...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ করছে সরকার:...
সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গঠনে কাজ...