
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্বশীল মানবসম্পদ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই।
বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটির ধারাবাহিক অগ্রগতি প্রমাণ করে—বিএনপি সরকার সবসময় দেশ ও জনগণের স্বার্থে একটি দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তুলতে চেয়েছে।
তিনি আরও বলেন, আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মন্ত্রিসভার সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মন্তব্য লিখুন
আরও খবর
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪ বছর পূর্তি...
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪...
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন...
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
দুই মামলায় জামিন পেলেন আইভী
দুই মামলায় জামিন পেলেন আইভী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী মানুষ
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী...