
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ এখন একটি নতুন অধ্যায়ের পথে এগোচ্ছে এবং সেই যাত্রায় দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার নেতৃত্বে একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সোমবার সকাল প্রায় পৌনে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমান অল্প সময়ের মধ্যেই দেশের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি ইতোমধ্যে কাজ শুরু করেছেন এবং তার বিভিন্ন কর্মপদ্ধতিতে নেতৃত্বের সক্ষমতার প্রমাণ মিলছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। নতুন গঠিত সরকার দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে সক্ষম হবে এবং একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কথা উল্লেখ করে বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণই ছিল তার লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে বর্তমান নেতৃত্ব কাজ করে যাবে বলেও জানান তিনি।
সবশেষে তিনি দেশের মানুষের প্রতি আহ্বান জানান, অতীতের মতো ভবিষ্যতেও যেন সবাই দলকে সহযোগিতা করেন।


মন্তব্য লিখুন
আরও খবর
দুই মামলায় জামিন পেলেন আইভী
দুই মামলায় জামিন পেলেন আইভী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী মানুষ
সাত সকালে মুষলধারে বৃষ্টি, বিপাকে অফিসগামী...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত
দেশের ১৩ অঞ্চলের জন্য সতর্কবার্তা, নদীবন্দরে...
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান