
সীমান্ত টিভি নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেওয়ার গুঞ্জন সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। তিনি বলেছেন, এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই, এটি নিছক গুজব।
শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের বাংলা টক শোতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, “এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব। এর সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই।
তিনি জানান, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। তবে তিনি বিষয়টি গুরুত্ব দেননি।
তিনি বলেন, ওরা বারবারই বলেছে আমাদের সঙ্গে যোগ দিতে। কিন্তু আমি বিষয়টি নিয়ে হাসি-তামাশা করেই উড়িয়ে দিয়েছি, এ নিয়ে আর কথা বাড়াইনি।
এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার সুযোগ বাড়বে কিনা— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “শুধু কথা বলার সুযোগের জন্য আমি কোনো দলে যোগ দেব না। আমার নিজস্ব রাজনৈতিক আদর্শ ও পরিকল্পনা বিসর্জন দিয়ে সংসদে কয়েক মিনিট কথা বলার জন্য কোনো দলে যোগ দেওয়া সম্ভব নয়।


মন্তব্য লিখুন
আরও খবর
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪ বছর পূর্তি...
ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ও ১৪...
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন জয় শাহীন
বেস্ট রিপোর্টার হিসেবে আইপা অ্যাওয়ার্ড পেলেন...
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
জমকালো আয়োজনে আইপা অ্যাওয়ার্ড’ সম্মাননা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের...
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান